২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ছাত্রফ্রন্টের ডাকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট পালিত: ৮ নেতাকর্মী গ্রেফতার

বগুড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ডাকে ছাত্র ধর্মঘট চলাকালে সোমবার পুলিশ বিভিন্ন বিদ্যালয় থেকে আটজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2006, 08:56 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

গ্রেফতারকৃতরা হচ্ছে, ছাত্রফ্রন্ট জেলা শাখার সাধারণ সম্পাদক রঞ্জন দে, আযিযুল হক কলেজ শাখার সাধারণ সম্পাদিকা ইতি, সাংগঠনিক সম্পাদক রিপন কুমার সুত্রধর, স্কুল শাখার সম্পাদক রাধা রাণী, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, জেলা শাখার সদস্য সাইদুর রহমান, শ্যামল কুমার, তোতা।

এদিকে গ্রেফতারের প্রতিবাদে দুপুরে শহরে সাতমাথায় ছাত্রফ্রন্ট জেলা শাখার উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা অবিলম্বে ছাত্র সমাজের শিক্ষা সংকট নিরসনে ৪ দফা মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। এছাড়া ধর্মঘট শেষে আট নেতাকর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা ও তাদের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। ধর্মঘট সফল করে তোলায় তারা সবাইকে অভিনন্দন জানান।