২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ২ গৃহবধূর আত্মহত্যা, সড়ক দুর্ঘটনায় অপর এক গৃহবধূ নিহত

চট্টগ্রামের লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলায় রোববার রাতে পৃথক ঘটনায় দুই গৃহবধূ আত্মহত্যা করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2006, 05:11 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

এদিকে মৃতকে দেখতে আসার পথে সোমবার তার এক আত্মীয়া সড়ক দুর্ঘটনায় নিহত হয়।

পুলিশ ও পারিবারিক সূত্র জানিয়েছে,  রোববার রাত সাড়ে ১১ টার দিকে  লোহাগাড়া উপজেলার আধুনগর গ্রামের সৌদি প্রবাসী মো. আলমগীরের স্ত্রী যৌতুকের কারণে আত্মহত্যা করে।

অপরদিকে, সাতকানিয়া উপজেলার ধিমশা গ্রামের জাফর আলমের স্ত্রী আমেনা বেগম (১৯) রোববার রাত সাড়ে ১০টায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এর আগে শ্বশুরের সাথে তার ঝগড়া হয়।

এদিকে আমেনা বেগমের ফুফু মরিয়ম বেগম (৩৫) ভাতিঝির মৃত্যুর খবর শুনে আমেনার শ্বশুরবাড়িতে আসার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন। পুলিশ জানায়, রাস্তা পার হওয়ার সময় কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে বাসটি উল্টে গেলে কমপেক্ষ পাঁচ যাত্রী আহত হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।

পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে হাসপাতাল পাঠিয়েছে।

এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা হয়েছে।