২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে জেএমবি সন্দেহে গ্রেপ্তার ৩

দিনাজপুর সীমান্ত এলাকা ও শহরস্থ আবাসিক বোর্ডিং থেকে ডিবি পুলিশ জেএমবি সদস্য সন্দেহে রোববার তিনজনকে গ্রেপ্তার করেছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2006, 07:56 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হচ্ছে: কুষ্টিয়ার মিরপুর থানাধীন কাটাবাড়ি এলাকার মান্নানের পুত্র দিলদার (২৫), রয়েলের পুত্র রোকন (২০) এবং কাশেমের পুত্র দুলাল (২২)।

ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর সীমান্ত এলাকা থেকে দিলদারকে গ্রেপ্তার করে। তার স্বীকারোক্তি অনুয়ায়ী দিনাজপুর রোডের এক আবাসিক বোর্ডিং থেকে রোকন ও দুলালকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে সাদেকের পুত্র ইলিয়াস (৪০) পলাতক রয়েছে।

রোকন, দুলাল, দিলদার ও ইলিয়াস এ চারজনই গত ২৭ জানুয়ারি ওই বোর্ডিং--এ কক্ষ ভাড়া নেয়।