এ মুহূর্তে জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনও পরিকল্পনা নেই: সাইফুর
দাম বাড়ােনার আভােসর পর জੴালািন োতেলর সংকট োদখা িদেল অথગ ও পিরকઈপনামੰ੬ী এম সাইফઓর রহমান শিনবার ઍপੈ কের বেলেছন৴ এখনই জੴালািন োতেলর দাম বাড়ােনার োকানও পিরকઈপনা সরকােরর োনই৷
দাম বাড়ানোর আভাসের পর জ্বালানি তেলের সংকট দেখা দিলে অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান শনিবার স্পষ্ট করে বলেছেন, এখনই জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনও পরিকল্পনা সরকারের নেই।
তবে আগামীতে আন্তর্জাতিক বাজারের মূল্য পর্যবেক্ষণ করে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হতে পারে বলে তিনি জানান।
মৌলভীবাজারের নিতেশ্বর এলাকায় শনিবার ওপেক ফান্ডের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট এবং ছয় টাকা মূল্যমানের খাম অবমুক্তকালে তিনি একথা বলেন।
বাংলাদেশ ওপেকের সবচে’ বেশি সাহায্যপুষ্ট দেশ হওয়ায় সাইফুর রহমান মৌলভীবাজারের নিতেশ্বরে তার বাগান বাড়িতে ডাকটিকিট ও খাম অবমুক্তকরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, আন্তর্জাতিক বাজারের সাথে সঙ্গতি রেখে জ্বালানি তেলের দাম না বাড়ালে পাচারের সম্ভাবনা থাকে।
জ্বালানি তেলের দাম বাড়ানো নিয়ে তার উদ্ধৃতি দিয়ে এর আগে সংবাদপত্রে প্রকাশিত সংবাদের ব্যাপারে বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, তার বক্তব্যকে বিকৃত করে উপস্থাপন করা হয়েছে। জ্বালানি তেলের দাম বাড়ানোর কথা বলেননি বলে তিনি দাবি করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইউএনএফপিএ’র প্রতিনিধি সুনীতা মুখার্জি, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর হুয়াং দো, ইআরডি সচিব ইসমাইল জাবিউল্লাহ, টেলিযোগাযোগ সচিব হাসান মাহমুদ মনসুর, পরিকল্পনা সচিব আক্তার হোসেন খান প্রমুখ বক্তব্য রাখেন।
১৯৭৭ সালে কাজ শুরুর পর থেকে বাংলাদেশ ওপেকের কাছ থেকে এ পর্যন্ত মোট ৩২৩ দশমিক ৫০ মিলিয়ন ডলার অর্থ সহায়তা পেয়েছে। এর মধ্যে প্রকল্প সহায়তা হিসেবে ২৬২ দশমিক ৬০ মিলিয়ন ডলার, বিওপি সহায়তা ঋণ হিসেবে ৩৮ দশমিক ৯০ মিলিয়ন ডলার এবং কর্মসূচি ঋণ হিসেবে ২২ মিলিয়ন ডলার সহায়তা পায় বাংলাদেশ।
বিভিন্ন দেশের আন্তঃউন্নয়ন সংস্থা হিসেবে কাজ করছে জ্বালানি রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেক। ১৯৭৬ সালের জানুয়ারিতে ওপেক প্রতিষ্ঠিত হয়।
