২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

রাজধানীর পল্টনে গাজী ভবনের কাছে শনিবার সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত ও তার পিতা আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2006, 01:42 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

নিহতের নাম হচ্ছে-রাদিব রিয়াদ (৯)। সে মতিঝিল আইডিয়াল স্কুলের ছাত্র।

পুলিশ জানায়, বেপরোয়া গতির একটি বাস তাদের মোটর সাইকেলকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ বাসটিকে আটক এবং হেলপারকে গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।