২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইউপি চেয়ারম্যান হত্যার প্রতিবাদে স্বতস্ফূর্ত হরতাল পালিত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইউপি চেয়ারম্যান এবং আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার উল্লাপাড়ায় স্বতস্ফূর্ত এবং শান্তিপূর্ণ পরিবেশে অর্ধ দিবস হরতাল পালিত হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2006, 07:19 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

স্থানীয় সূত্রে জানা যায়, উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের ডাকা হরতাল চলাকালীন সেখানে সকল দোকান,ব্যবসা প্রতিষ্ঠান ও স্কুল - কলেজ বন্ধ ছিল।

হরতালের সমর্থনে আওয়ামী লীগ সকালে মিছিল বের করে। শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

উল্লেখ্য, ২৪ জানুয়ারি আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলামকে মোহনপুর রেল স্টেশন চত্বরে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে।