২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাবতলীতে বাসের ধাক্কায় এক চালক আহত, শ্রমিকদের ব্যাপক ভাংচুর

রাজধানীর গাবতলী বাস টার্মিনালের কাছে বৃহস্পতিবার সকালে এক চালককে অপর একটি বাস ধাক্কা দিলে অন্যান্য বাসের শ্রমিক-কর্মচারীরা ব্যাপক ভাংচুর শুরু করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2006, 04:04 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

বিক্ষুব্ধ শ্রমিক-কর্মচারীরা প্রায় ১ ঘণ্টা রাস্তা আটকে রাখলে সেখানে বিশাল যানজটের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শী সূত্র জানা যায়, সকাল ১১ টায় বাস টার্মিনালের কাছে গাবতলী থেকে সায়দাবাদ রুটের ৮ নং বাসের চালক রকিব হোসেন রাস্তা পার হওয়ার সময় হানিফ এন্টারপ্রাইজের মেট্রো সার্ভিসের একটি বাস তাকে ধাক্কা দেয়।

ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন চালক ও হেলপার আশংকাজনক অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং অন্যান্যরা গাড়ি ভাংচুর করতে শুরু করলে যানজট সৃষ্টি হয়।

পুলিশ জানিয়েছে, রকিব রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনার শিকার হয় এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।