২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিস্টিনা রোকা ঢাকায়

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিনা রোকা বৃহস্পতিবার সকালে ঢাকা পৌঁছেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2006, 01:10 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

বর্তমান পরিপ্রেক্ষিতে তাঁর তিন দিনের এই রাষ্ট্রীয় সফরকে ’অতি’ গুরুত্বপূর্ণ  বলে বিবেচনা করা হচ্ছে।  ঢাকায় অবস্থান কালে তিনি নির্বাচন ও সন্ত্রাসবাদ সম্পর্কিত জটিল  বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন।

সরকারী সূত্রগুলো জানায়, রোকা প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে সাক্ষাত করবেন। পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান ও স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সাথেও তিনি দেখা করবেন।

রোকা বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথেও দেখা করবেন বলে আশা করা হচ্ছে।

প্রেসিডেন্ট বুশ দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর রোকার এটি বাংলাদেশে দ্বিতীয় সফর।