ইজতেমায় আগত আমেরিকার বাংলাদেশী বংশোদ্ভুত নাগরিকের মৃত্যু, দাফন সম্পন্ন
ইজতেমার উদ্দেশ্যে আগত আমেরিকার বাংলাদেশী বংশোদ্ভুত এক নাগরিক মঙ্গলবার সন্ধায় হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে...রাজেউন)। বুধবার বিকেলে তাকে ইজতেমার মাঠে আন্তর্জাতিক ছাউনির পাশে দাফন করা হয়েছে।
ইজতেমা সূত্রে জানা গেছে, আব্দুল রাকিব নামে আমেরিকার বাংলাদেশী বংশোদ্ভুত এক নাগরিক মঙ্গলবার সন্ধায় নিউইয়র্ক থেকে জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণের পর বুকে প্রচন্ড ব্যথা অনুভব করেন। তাকে দ্রুত একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
তার মরদেহ মঙ্গলবার দুপুরে বারডেমের মরচুয়ারি থেকে ইজতেমা মাঠে আনা হয়। সেখানে বাদ আছর হাজার হাজার মুসল্লীদের অংশগ্রহণের মাধ্যমে নামাজে জানাযা শেষে ইজতেমা মাঠে তার দাফন সম্পন্ন হয়।
