ঢাবি ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার
২০০৫-২০০৬ শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের প্রথম বর্ষ সম্মান এর খ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
এ বছর ২৩৩৬টি আসনের জন্যে প্রায় ১৬,৮৭৮জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেবে। ফলে প্রতি সাতজন শিক্ষার্থীর ভাগে পড়ছে একটি আসন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি পরীক্ষার আসন বিন্যাস কলা ভবনের সামনে টাঙ্গিয়ে রেখেছে।
পরীক্ষার দিন সকাল ৯.৩০ এর মধ্যে সকল পরীক্ষার্থীকে কেন্দ্রে উপস্থিত থাকতে বলা হয়েছে।
আসন বিন্যাসগুলো হচ্ছে: রোল নম্বর ২০০০০১ থেকে ২০৩০৭১ পর্যন্ত কলা ভবনে, ২০৩০৭২ থেকে ২০৩৬৯৫ লেকচার থিয়েটার ভবনে, ২০৩৬৯৬ থেকে ২০৬৩৮১ ব্যবসায় শিক্ষা বিভাগের ভবনে, ২০৬৩৮২ থেকে ২০৬৯৮৫ ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে (আইবিএ), ২০৬৯৮৬ থেকে ২০৭৫৬২ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় পাঠাগারে, ২০৭৫৬৩ থেকে ২০৭৮০৪ আধুনিক ভাষা শিক্ষা ইনস্টিটিউটে (আইএমএল), ২০৭৮০৫ থেকে ২০৮৪৪২ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে (আইইআর), ২০৮৪৪৩ থেকে ২০৮৮৬৬ সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইএসডাব্লিউআর), ২০৮৮৬৭ থেকে ২০৯১২২ আইন বিভাগে (কাজী মোতাহার হোসেন ভবনে), ২০৯১২৩ থেকে ২০৯৪৩৯ ভূগোল ও পরিবেশ বিভাগে (কাজী মোতাহার হোসেন ভবনে), ২০৯৪৪০ থেকে ২০৯৯৬০ গণিত বিভাগে (কাজী মোতাহার হোসেন ভবনে), ২০৯৯৬১ থেকে ২১০২৭৪ পরিসংখ্যান বিভাগে (কাজী মোতাহার হোসেন ভবনে), ২১০২৭৫ থেকে ২১০৫৭৮ অণূজীববিজ্ঞান বিভাগে, ২১০৫৭৯ থেকে ২১০৮৮২ কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে, ২১০৮৮৩ থেকে ২১১১৭৯ পুষ্টি ও খাদ্য বিজ্ঞান বিভাগে, ২১১১৮২ থেকে ২১১৫৭০ ভেষজ রসায়ন বিভাগে, ২১১৫৭২ থেকে ২১১৮০৬ রসায়ন বিভাগে, ২১১৮০৭ থেকে ২১২৩৩৬ বিজ্ঞান পাঠাগারে, ২১২৩৩৭ থেকে ২১২৯১১ পদার্থ বিভাগে, ২১২৯১২ থেকে ২১৩৬৭৪ কার্জন হলের পরীক্ষা হলে, ২১৩৬৭৫ থেকে ২১৩৯৫৬ ফলিত পদার্থ, ইলেকট্রনিক ও যোগাযোগ প্রকৌশল বিভাগে, ২১৩৯৫৭ থেকে ২১৪২২৪ মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগে, ২১৪২২৫ থেকে ২১৪৬৫৬ উদ্ভিদবিদ্যা বিভাগে, ২১৪৬৫৭ থেকে ২১৪৯৫৩ প্রাণীবিদ্যা বিভাগে, ২১৪৯৫৪ থেকে ২১৫৪৮৬ জৈব রসায়ন বিভাগে, ২১৫৪৮৭ থেকে ২১৫৮৫৭ ভূ-তত্ত্ব বিভাগে, ২১৫৮৫৮ থেকে ২১৬১৫৩ ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি বিভাগে, ২১৬১৫৪ থেকে ২১৬৪২২ পরিসংখ্যাণিক গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে (আইএসআরটি), ২১৬৪২৩ থেকে ২১৭২৭৫ বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল ও কলেজে, ২১৭২৭৬ থেকে ২১৭৬৪৩ ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি), ২১৭৬৪৪ থেকে ২২০০০০ পর্যন্ত আইডিয়াল স্কুলে, ৬৫ সেন্ট্রাল রোড, ধানমন্ডি, ঢাকা।
আসন বিন্যাস সম্পর্কে বিস্তারিত জানা যাবে কলা ভবনের সামনে টাঙ্গানো আসন বিন্যাসে। এছাড়াও পরীক্ষার দিন সমস্ত পরীক্ষা কেন্দ্র ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেও জানা যাবে। ওয়েবসাইটটির ঠিকানা হল www.univdhaka.edu
পরবর্তী ভর্তি পরীক্ষা ‘ঘ’ ইউনিটের অনুষ্ঠিত হবে ১০ ফেব্রুয়ারি।
