২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় ২ ডাকাতের ১৭ বছর করে সশ্রম কারাদণ্ড

নওগাঁয় বুধবার ডাকাতি চেষ্টা মামলার রায়ে দুই আসামিকে ১৭ বছর করে সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2006, 06:13 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

নওগাঁ বিশেষ ট্রাইব্যুনাল আদালত--১ এর বিচারক এবং জেলা ও দায়রা জজ আব্দুল হাকিম মণ্ডল মামলার পৃথক দু’টি ধারায় এ রায় প্রদান করেন।

সাজাপ্রাপ্তরা হলো, নওগাঁর পতœীতলা উপজেলার বোয়ালীদিঘীর পাড় গ্রামের মোরশেদুল ওরফে তমিজ এবং একই গ্রামের মেহেদী হোসেনের ছেলে আন্তাজ।

মামলার সূত্রে জানা যায়, জেলার পোরশা উপজেলার লোচনাহার ভটভটি স্ট্যান্ডে ২০০৩ সালের ২২ সেপ্টেম্বর রাতে ডাকাতির উদ্দেশ্যে সমবেত হলে পুলিশ একটি শাটারগান, দুই রাউন্ড রাইফেলের গুলি এবং ৩১টি ছোরাসহ এই দুই আসামিকে গ্রেপ্তার করে।