২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইজতেমাগামী ২০ মুসল্লি আহত

মানিকগঞ্জের ঢাকা--আরিচা মহাসড়কের উথলী নামক স্থানে বুধবার ভোররাতে ইজতেমাগামী একটি বাসের সাথে একটি ট্রাকের ধাক্কা লাগলে ২০জন মুসল্লি আহত হয়। 

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2006, 05:36 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, যশোরের মনিরামপুর থেকে ৬০জন মুসল্লিকে নিয়ে আরপি পরিবহনের একটি বাস টঙ্গীর ইজতেমার উদ্দেশে ছেড়ে আসে। ভোর ৪টায় উথলী বাসস্ট্যান্ডে পৌঁছালে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। এতে বাসটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে--মুচড়ে যায়।

আহতদের মানিকগঞ্জ সদর হাসপাতাল ও উথলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।