চাঁপাইনবাবগঞ্জে বিক্ষুব্ধ জনতা সকাল - সন্ধ্যা হরতাল পালন করছে
বিক্ষুব্ধ নিরাপরাধ কানসাটবাসীর ওপর বর্বরোচিত পুলিশী হামলার প্রতিবাদে সমগ্র চাঁপাইনবাবগঞ্জে ১৪ দল আহূত সকাল - সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে ।
কানসাটে বিদ্যুৎ বিভ্রাট এবং গ্রেফতারকৃত কয়েকজন বিক্ষোভকারীর মুক্তির দাবিতে সমবেত মানুষের ওপর সোমবার পুলিশ গুলিবর্ষণ করলে অন্তত: আটজন নিহত এবং ২০০ জন আহত হয়।
কানসাটের মানুষ এ হত্যা - নির্যাতনের প্রতিবাদে বুধবারেও ছিলেন সমান উত্তাল। হরতালকারীরা বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিসংযোগ এবং রাস্তা অবরোধ করে রাখে।
থমথমে কানসাট এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রচুর পুলিশ এবং বিডিআর মোতায়েন করা হয়েছে।
