২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেন্দ্র সচিবের অবহেলা, বগুড়া শেরপুরে প্রশ্নপত্রের অভাবে ১ ঘন্টা পর ডিগ্রি পরীক্ষা শুরু

বগুড়ার শেরপুর ডিগ্রি কলেজ কেন্দ্র সচিবের অবহেলার কারণে প্রশ্নপত্র না আসায় মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি সমাজকল্যাণ প্রথম পত্র পরীক্ষা এক ঘন্টা দেরিতে শুরু হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2006, 08:10 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

এ ঘটনায় পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার শেরপুর মহিলা কলেজের ২৫ জন ছাত্রী ডিগ্রি কলেজে পরীক্ষা দিতে যান। কিন্তু প্রশ্নপত্র না পাওয়ায় ভারপ্রাপ্ত সচিব পরীক্ষা শুরু করতে পারছিলেন না। পরে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে ধুনট ডিগ্রি কলেজ থেকে প্রশ্ন আনিয়ে এক ঘন্টা বিলম্বে পরীক্ষা শুরু করেন।

এ ব্যাপারে শেরপুর ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল ও ভারপ্রাপ্ত সচিব আলতাফ হোসেন জানান, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রশ্ন না আসায় এ সমস্যা হয়েছে। মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল হামিদ জানান, কেন্দ্র সচিবের অবহেলার কারণেই প্রশ্নপত্র আসেনি।