২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেংরাটিলা গ্যাস বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত পরিবারকে নাইকোর ক্ষতিপূরণ

টেংরাটিলা গ্যাস বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে নাইকো মঙ্গলবার মোট ৪৩ লাখ ৩৯ হাজার ৫২০ টাকা ক্ষতিপূরণ দিয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2006, 04:44 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

ক্ষয়ক্ষতি বাবদ তারা ১৩ লাখ ১৪ হাজার ৫২০ টাকা প্রদান করে। এর মধ্যে একটি পরিবারের বসতভিটা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়ায় ওই পরিবারকে এক লাখ ৩৩ হাজার টাকা দেওয়া হয়।

এছাড়া নাইকো হয়রানিবাবদ ৬১৬টি পরিবারকে পাঁচ হাজার টাকা করে ৩১ লাখ ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ দেয়।

নাইকো জানায়, গ্যাস বিস্ফোরণের পর থেকে এ পর্যন্ত তারা তিন কোটি ৪০ লাখ টাকা ক্ষতিপূরণ দিয়েছে।

ক্ষতিপূরণ দানকালে উপস্থিত ছিলেন নাইকোর কান্ট্রি ম্যানেজার ব্রায়ান অ্যাডলফ এবং বাপেক্স’র এমডি জামাল উদ্দিন। 

নাইকো কর্তৃপক্ষ টেংরাটিলা গ্যাস বিস্ফোরণে পুড়ে যাওয়া ৩ বিসিএফ গ্যাসের ২০ শতাংশ ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে। 

তারা আরও জানায়, এবারের ক্ষতিপূরণ দেওয়ার মধ্য দিয়ে তারা ক্ষতিপূরণ দেওয়া শেষ করেছে।

নাইকোর পক্ষ থেকে বলা হয়েছে, তারা এখন সরকারের কাছে কাজ করার অনুমোদন চাইবে। সরকার ইতিবাচক সাড়া দিলে তারা মার্চের শেষ নাগাদ গ্যাস উত্তোলন করতে পারবে।

এদিকে গ্রামবাসীরা জানান, গ্যাস বিস্ফোরণের ফলে এ এলাকার পানির স্তর নিচে নেমে গেছে। তবে বিস্ফোরণের পর ফাটল থেকে গ্যাস ওঠা বন্ধ হয়েছে বলে তারা জানান।