২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের গুলিতে নিহত ৭, বহু আহত

চাঁপাইনবাবগঞ্জের কানষাট বাজারে সোমবার পল্লী বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম কমিটির আহবায়ক গোলাম রাব্বানীসহ তিনজনের মুক্তির দাবিতে জনতার বিক্ষোভ মিছিলে পুলিশ গুলি চালালে কমপক্ষে সাতজন নিহত এবং বহু আহত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2006, 07:05 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-  হচ্ছেন, রিক্সাচালক আনোয়ার, নাসির, রশিদ, মান্নান, গরীবউল্লাহ এবং চৌধুরী।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ দুটি লাশ স্থানীয় থানায় নিয়ে গেছে।

যদিও পুলিশ একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

নিহতদের ব্যাপারে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।

আহতদের মধ্যে অনেকের অবস্থা আশংকাজনক। তাদেরকে স্থানীয় বিভিন্ন হাসপতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এদিকে একই রকম ঘটনায় গত ৪ জানুয়ারি এলাকাবাসী নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং মিটার চার্জ কমানোর দাবিতে বিক্ষোভ প্রদর্শন করলে পুলিশ তাদের উপর গুলি চালায়। ওই ঘটনায় দু’জন নিহত হয়।

৪ জানুয়ারির ওই ঘটনায় পুলিশ পল¬ী বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম কমিটির আহবায়ক গোলাম রাব্বানীসহ তিনজনকে গ্রেপ্তার করলে সকল শ্রেণী পেশার শতশত মানুষ তাদের মুক্তির দাবিতে সোনামসজিদ--চাঁপাইনবাবগঞ্জ সড়কের ৫৫ কিলোমিটার সড়ক অবরোধ করে রাখে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ প্রায় ৫০ রাউন্ড গুলি ছোঁড়ে। এতে সাতজন নিহত এবং বহু লোক আহত হয়। পুলিশ গুলি চালালে বিক্ষুদ্ধ জনতাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এসময় সোনামসজিদ সংলগ্ন ৫৫ কিলোমিটার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

পরবর্তীতে বিক্ষোভকারীরা সোনামসজিদ সড়কের সকল গুরুত্বপূর্ণ পয়েন্টে ব্যারিকেড সৃষ্টি করে। এক পর্যায়ে তারা পুলিশের তিনটি গাড়িতে অগ্নিসংযোগ করে।

এ ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং  এ রিপোর্ট লেখা পর্যন্ত বিক্ষোভকারীরা বিক্ষোভ অব্যাহত রেখেছে।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।