২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মওদুদের লেখা ‘সংসদে যা বলেছি’র প্রকাশনা অনুষ্ঠান মঙ্গলবার

আইন, বিচারক এবং সংসদীয় মন্ত্রী মওদুদ আহমদের লেখা ‘সংসদে যা বলেছি’ বইটির প্রকাশনা অনুষ্ঠান মঙ্গলবার সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2006, 08:53 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

ইউনিভার্সিটি প্রেস লিমিটেড আয়োজিত এই অনুষ্ঠানে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত এমপি, কর্ণেল (অব.) শওকত আলী এমপি, কর্ণেল (অবঃ) ফারুখ খান এমপি, জিএম কাদের এমপি, অধ্যাপক ড. এমাজুদ্দিন আহমেদ, ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক মন্ত্রী মিজানুর রহমান শেলী, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম এবং অর্থনীতিবীদ দিবপ্রিয় ভট্টাচার্য অতিথি বক্তা হিসেবে অংশ নেবেন।

এর আগে ইউপিএল মওদুদের আরও চারটি বই প্রকাশ করেছে। দক্ষিণ এশিয়ার রাজনীতি, অর্থনীতি, গণতন্ত্র এবং উন্নয়নকে আলোকপাত করে ইংরেজিতে এই বইগুলো রচনা করা হয়েছে। পরে এই বই গুলোকে বাংলায় ভাষান্তর করা হয়।

১৯৭৯ থেকে ২০০৪ পর্যন্ত জাতীয় সংসদে তার দেয়া ৫০টি ভাষণ ৩১৪ পৃষ্ঠার এ বইটিতে সন্নিবেশ ঘটানো হয়েছে।