২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

টাঙ্গাইল জেলা ও দায়রা জজ সোমবার স্ত্রী হত্যার দায়ে স্বামী সাইফুল ইসলাম মজনুর (২৮) কে যাবজ্জীবন কারাদন্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন। বিচারক মো. শাহনেওয়াজ মামলার শুনানি শেষে এ রায় দেন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2006, 08:35 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

কালিহাতী উপজেলার পাঠন গ্রামের হাজী আবদুল গফুরের মেয়ে জোৎøার (২২) সাথে একই উপজেলার বীর পালিমা গ্রামের নওশের আলীর ছেলে সাইফুল ইসলাম মজনুর (২৮) বিয়ে হয়। ২০০৪ সালের ৮ জুলাই জোৎøাকে তার বাবা স্বামীর বাড়ি থেকে আনতে গেলে স্বামী সাইফুল ইসলাম মজনু বাধা দেয়। পরে সাইফুল ক্ষিপ্ত হয়ে শ্বশুরের সামনেই স্ত্রী জোৎøাকে বেদম মারপিট করে। পরে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। নিহত জোৎøার পিতা এ ব্যাপারে বাদি হয়ে কালিহাতী থানায় মামলা দায়ের করেন।