২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যা প্রচেষ্টার অভিযোগে সিটি স্পেশাল ব্রাঞ্চের দারোগাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

হত্যা প্রচেষ্টা, ছিনতাই ও লুটপাটের অভিযোগে সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে সিটি স্পেশাল ব্রাঞ্চের দারোগা নাসিরউদ্দিনসহ নয় জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2006, 08:30 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

সোমবার ৫০২/৩ নম্বর সেনপাড়া পর্বতার বাসিন্দা গৃহবধূ শাহিদা আক্তার এ মামলা দায়ের করেন।

মেট্রোপলিটন ম্যাজিস্টেট এজেএম আব্দুল্লাহেল বাকী বাদির বক্তব্য শুনে এবং আবেদনের কাগজপত্র দেখে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা নেওয়ার জন্য কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।

বাদি অভিযোগ করেন, মঙ্গলবার রাতে অভিযুক্তরা বেদখল দেওয়ার উদ্দেশ্যে তার সেনপাড়া পর্বতাস্থ বাসঘরের চালের টিন খুলে নেয় এবং তাকে ও তার পরিবারের অন্যদের মারধর করে। তারা তার অলঙ্কারও ছিনিয়ে নেয়।

অপর অভিযুক্তরা হচ্ছে, মনিরুল ইসলাম, নাদিরা বেগম, আল আমিন, রাজিয়া খাতুন, আব্দুর রশিদ, আলাউদ্দিন, মোস্তফা ও আলী আহমেদ।