২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের জ্বালানিখাতে বিনিয়োগে জাপানি কোম্পানির আগ্রহপ্রকাশ, চুক্তি নবায়ন করতে চায় কেয়ার্ন এনার্জি

বিপুল গ্যাস ও তেল মজুদ সম্ভবনার প্রেক্ষিতে রোববার বাংলাদেশের জ্বালানিখাতে একটি জাপানী কোম্পানি বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2006, 09:34 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

জাপানের অভ্যন্তরে ও বাইরে খনি খনন, উন্নয়ন ও উৎপাদনকারী প্রতিষ্ঠান জাপান এনার্জি ডেভোলপমেন্ট কোম্পানি (জেইডি)’র একটি প্রতিনিধিদল রোববার জ্বালানি উপদেষ্টা মাহামুদুর রহমানের সাথে সাক্ষাতকালে এ আগ্রহ প্রকাশ করে।

জাপান এনার্জি ডেভোলপমেন্ট কোম্পানি (জেইডি) এর সভাপতি মাশাহিরো নাকামুরা ও একজন তেল বিশেষজ্ঞসহ সাক্ষাতকালে উপস্থিত ছিলেন বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত মাতসুহিরো হরিগুচি।

প্রতিনিধি দলটি বাংলাদেশে সিসমিক সার্ভের জন্য কর্মপরিকল্পনা বর্ণনা করে বলেন, গভীর সাগরে তেল অনুসন্ধানের জন্য এটি সহায়ক হবে।

এদিকে ,অপর এক বৈঠকে জ্বালানি উপদেষ্টা শনিবার কেয়ার্ন এনার্জির প্রধান নির্বাহী কর্মকর্তা বিল গামেলের নেতৃত্বে দেখা করতে আসা প্রতিনিধি দলকে অবিলম্বে ১০ ও ৫ নাম্বার ব্লকে অনুসন্ধান কাজ শুরু করার জন্য কোম্পানিটিকে পরামর্শ দেন।

কেয়ার্ন এনার্জির পাঁচ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল বর্তমান বছরের জুলাই মাসে শেষ হওয়া চুক্তি নবায়নের জন্য জ্বালানি উপদেষ্টাকে অনুরোধ জানায়।

বিল গামেল সাম্প্রতিক সময়ে খনন ব্যয় বৃদ্ধির কারণে পরবর্তী নতুন চুক্তিতে ব্যয় বাড়ানোর প্রস্তাব করেন। তিনি বলেন, পূর্বের চুক্তিতে প্রতিদিনের খনন ব্যয় ছিল ২৫ হাজার টাকা, কিন্তু বর্তমানে এই ব্যয় দাড়িয়েছে প্রতি দিন দেড়লাখ টাকা।

জ্বালানি উপদেষ্টা মাহামুদুর রহমান প্রস্তাবগুলো বিবেচনা করার আশ্বাস দেন।