২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসবাদ বিরোধী কাঠামো প্রতিষ্ঠায় মার্কিন প্রস্তাব গ্রহণে প্রস্তত বাংলাদেশ

সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে কার্যকর কাঠামো প্রতিষ্ঠায় মার্কিন প্রস্তাব গ্রহণ করতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিনা রোকার আসন্ন বাংলাদেশ সফরের সময় এ সংক্রান্ত চুক্তির ক্ষেত্র নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2006, 08:51 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

এদিকে, দেশের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মার্কিন এ প্রস্তাব ইতোমধ্যেই বিরোধীতার সম্মুখীন হয়েছে। মার্কিন এ প্রস্তাবের বিরোধীতা করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রোববার তথাকথিত সন্ত্রাস দমনের নামে বাংলাদেশে মার্কিন বাহিনীর সামরিক ঘাঁটি প্রতিষ্ঠাকে প্রতিহত করার জন্যে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র অনেকই আগেই সন্ত্রাস দমনে একটি সহযোগিতামূলক কাঠামো প্রতিষ্ঠার ব্যাপারে বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে। বাংলাদেশ এখন এ প্রস্তাব গ্রহণে প্রস্তুত রয়েছে বলে তিনি জানান।

তবে তিনি বলেন, এ ধরনের সহযোগিতার ক্ষেত্র সম্পর্কে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে।

কূটনৈতিক সূত্র জানায়, এ ব্যাপারে আলোচনার জন্যে তিন দিনের সফরে আগামী ২৬ জানুয়ারি ক্রিস্টিনা রোকার ঢাকা আসার কথা রয়েছে।

তিনি বলেন, স্বচ্ছতা ও সমঝোতার ভিত্তিতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে।

বতর্মানে ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ সদস্যদেরকে প্রশিক্ষণ প্রদান করে যাচ্ছে।

সিপিবি সভাপতি মঞ্জুরুল আহসান খান এবং সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম রোববার এক বিবৃতিতে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিনা রোকার আসন্ন বাংলাদেশ সফরের বিরোধিতা করেন।

তারা জোট সরকারের পররাষ্ট্রনীতির সমালোচনা করে বলেন, বর্তমান সরকার আমেরিকানদের তাবেদারে পরিণত হয়েছে।

সিপিবি নেতারা বলেন, মার্কিনীরা মৌলবাদীদের নিয়ন্ত্রণের ব্যাপারে আন্তরিক হলে মন্ত্রিপরিষদ থেকে ১৯৭১ সালের যুদ্ধাপরাধীদের বহিষ্কারের ব্যাপারে সরকারকে আহ্বান জানাত।

ভারতীয় উপমহাদেশে ২০০০ সালের জানুয়ারিতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করার জন্যে যুক্তরাষ্ট্র ও ভারত যৌথ ওয়ার্কিং গ্র“প প্রতিষ্ঠা করে। অপরদিকে, ২০০২ সালের ফেব্র“য়ারিতে পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের ওয়াশিংটন সফরের সময় যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যেও একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ তৈরি করা হয়।