২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালত রবিবার দুপুরে চাঞ্চল্যকর এনামুল হক হত্যা মামলার রায়ে অভিযুক্ত ১০ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2006, 08:01 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

অভিযোগ প্রমানিত না হওয়ায় ২জন আসামিকে বেকসুর খালাশ দেয়া হয়েছে।

১৯৯৯ সালের ১৩ জুন গভীর রাতে ১৪/১৫ জনের একদল সন্ত্রাসী সদর উপজেলার শ্যামপুর গ্রামের এনামুল হকের বাড়িতে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হয়ে তাকে গুলি করে পালিয়ে যায়। পরবর্তীতে মুমুর্ষ অবস্থায় হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

এব্যাপারে ঐ বছর ১৪ জুন নিহতের ভাই বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।