২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে সাংবাদিককে পিটিয়েছে দোকান কর্মচারিরা

বরিশালের দৈনিক আজকের বার্তার স্টাফ রিপোর্টার তাওহীদ সৌরভকে পিটিয়ে আহত করেছে শহরের আমার বাজার নামে একটি ডিপার্টমেন্টাল ষ্টোরের কর্মচারিরা ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2006, 05:15 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

মাল্টিলেভেল কোম্পানী ডেষ্টিনি-২০০০ এর মালিকানাধীন দোকানটিতে রোববার দুপুর ১টার দিকে তাওহীদ ও তার অপর সহযোগী সাইদ মোমেন তথ্য সংগ্রহের জন্য গেলে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে স্টোর কর্মচারিরা সাংবাদিকদের পিটিয়ে স্টোরে তালাবদ্ধ করে রাখে। বিষয়টি সাংবাদিকরা র‌্যাবকে জানালে তারা ষ্টোরের গেটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে গুরুতর আহত অবস্থায় তাওহীদকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি  করে। একই সময়ে স্টোরের দুই কর্মচারীকে আটক করে।

এ ব্যাপারে সাংবাদিকরা নগরীর অশ্বিনীকুমার হল চত্ত্বরে বিক্ষোভ সমাবেশ করে এবং পরে বিষয়টি জেলা প্রশাসনকে অবহিত করে এর সুষ্ঠ বিচারের দাবি জানায়।