২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল চলাকালে টঙ্গি, মুন্সিগঞ্জে আওয়ামী লীগ সমর্থক ও পুলিশের মধ্যে সংঘর্ষে আহত ২১

দেশের কয়েকটি স্থানে রোববার সকালে হরতাল চলাকালে আওয়ামী লীগ সমর্থক এবং পুলিশের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২১ জন আহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2006, 11:35 AM

Updated : 26 Apr 2022, 03:22 PM

এদের মধ্যে টঙ্গিতে ১৫ জন এবং মুন্সিগঞ্জে ছয়জন আহত হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনারসহ নতুন নিয়োগপ্রাপ্ত দুই কমিশনারের পদত্যাগ এবং তত্ত্ব¡াবধায়ক সরকারের দাবিতে ১৪ দল এ হরতাল আহবান করে।

তবে মাইজভাণ্ডার ওরশের কারণে বন্দরনগরী চট্টগ্রামকে হরতালের আওতামুক্ত রাখা হয়েছে।

হরতাল চলাকালে নিরাপত্তা নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ স্থানে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।