২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা উন্নয়নের দাবিতে প্রতীক অনশন পালিত

মংলা বন্দর ব্যবহার, আকরাম পয়েন্টে গভীর সমুদ্র বন্দর নির্মাণ, গ্যাস সরবরাহ ও নিউজপ্রিন্ট মিল চালুসহ খুলনার সার্বিক উন্নয়নের দাবিতে শনিবার বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি চার ঘন্টা প্রতীক অনশন কর্মসূচি পালন করে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2006, 06:09 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত নগরীর শহীদ হাদিস পার্কে প্রতীক অনশনকালে খুলনার সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া সংগঠক ও উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খুলনার সার্বিক উন্নয়নের দাবিতে গৃহীত তিনমাসের বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে পালিত প্রতীক অনশনের সভাপতিত্ব করেন এস. এম. দাউদ আলী। প্রতীক অনশনে সংহতি প্রকাশ করে বক্তৃতা করেন আওয়ামীলীগ নেতা তালুকদার আব্দুল খালেক এমপি, শেখ হারুনুর রশিদ, আলহাজ মিজানুর রহমান মিজান, বিএনপি নেতা নুরুল ইসলাম মঞ্জু, ওয়ার্কার্স পার্টির নেতা কমরেড হাফিজুর রহমান, উন্নয়ন কমিটির মহাসচিব শেখ আশরাফ--উজ--জামান, খুলনা প্রেসক্লাব সভাপতি আলহাজ লিয়াকত আলী, সিপিবি নেতা অ্যাডভোকেট ফিরোজ আহমেদ, খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এমএম মুজিবুর রহমান, খুলনা চেম্বারের সহ সভাপতি সুলতান হোসেন খান, পরিচালক আলহাজ শরীফ ফজলুর রহমান, মাহমুদ হাসান টিটো প্রমুখ।