বরিশালে যুবকের লাশ উদ্ধার
বরিশালের উজিরপুর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দক্ষিণ মাদারকাঠি গ্রাম থেকে শনিবার অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, মাদারকাঠি গ্রামের সরকেলবাড়ীর ধান ক্ষেতে সকালে গ্রামবাসী অজ্ঞাত ওই যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
স্থানীয়রা জানায়, নিহত যুবকের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
