ঢাবি’র ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৫-২০০৬ শিক্ষাবর্ষের অধীনে ১ম বর্ষের ‘গ’ ইউনিট (বানিজ্য অনুষদ)-এর ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।
পরীক্ষা অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বলে বাণিজ্য অনুষদের ডিন ড.সিরাজুল ইসলাম মন্তব্য করেন।
এবছর ৮৪৪ টি আসনের বিপরীতে প্রায় ২৪০০০ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ, উপ- উপাচার্য অধ্যাপক এএফএম ইউসুফ হায়দার, প্রক্টর একে ফিরোজ আহমেদ এবং বাণিজ্য অনুষদের ডিন ড. সিরাজুল ইসলাম পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
এবছর ক,খ,গ এবং ঘ এই চারটি ইউনিটের অধীনে মোট ১,২২,০০৯ টি ভর্তি ফরম বিক্রি হয়েছে।
ঢাবিতে পরবর্তী ভর্তি পরীক্ষাগুলো যথাক্রমে খ-ইউনিটে (কলা এবং সামাজিক বিজ্ঞান অনুষদ)- ২৭ জানুয়ারি, ক-ইউনিটে (জীব বিজ্ঞান অনুষদ)-এর ১০ ফেব্র“য়ারি এবং ঘ-ইউনিটে (সম্মিলিত অনুষদ) ১৭ ফেব্র“য়ারি অনুষ্ঠিত হবে।
