নতুন কোষ স্থাপনের মাধ্যমে ১০ দিনেই ডায়াবেটিস থেকে আরোগ্য লাভ
দেহে নতুন কোষ স্থাপনের মাধ্যমে মাত্র ১০ দিনের মধ্যেই ডায়াবেটিস থেকে আরোগ্য লাভের নতুন একটি পদ্ধতি ব্রিটেনের বিজ্ঞানীরা খুঁজে বের করেছেন।
বর্তমানে নতুন কোষ স্থাপন করতে গেলে উচ্চ মাত্রার এন্টি-রিজেকশন ড্রাগের প্রয়োজন হয়। তবে এটি শিশুদের জন্যে ঝুঁকিপূর্ণ।
অক্সফোর্ডের চার্চিল হাসপাতালের চিকিৎসকগণ নতুন কোষ স্থাপনের যে পদ্ধতি আবিষ্কার করেছেন, তাতে অগ্নাশয় থেকে আইলেট নামে পরিচিত একগুচ্ছ কোষকে অপসারন করা হয়। এরপর কোষগুলো সরাসরি রোগীর লিভারে খুব সহজেই প্রবেশ করানো হয়।
বিবিসি নিউজের অনলাইন ভার্সনে এ খবর প্রকাশ করা হয়।
চিকিৎসকগণ আশা করছেন, পরীক্ষণের পরবর্তী পাঁচ থেকে দশ বছরের মধ্যে চিকিৎসা ব্যবস্থা এমন পর্যায়ে পৌঁছাবে, যখন একটি মাত্র সাধারণ অস্ত্রোপচারের মাধ্যমে শিশু ও প্রাপ্ত বয়ষ্কদের শারীরিক অবস্থান আগে থেকে পুরোপুরি উল্টে দেয়া যাবে।
নতুন এ চিকিৎসা পদ্ধতি আবিষ্কারের ফলে রোগীদের অগ্নাশয় স্থাপন অথবা নিয়মিত ইনসুলিন গ্রহণের প্রয়োজনীয়তা শেষ হয়ে যাবে।
চিকিৎসা বিজ্ঞানে নতুন এ সংযোজন সম্পর্কে গবেষক পল জনসন বলেন, আইলেট স্থাপনের প্রকৃত সুবিধা হল ভবিষ্যতে নিয়মিত ইনসুলিনের ইনজেকশন নেয়া থেকে আমরা শিশুদের বিরত রাখতে পারব।
পল জনসন আরো বলেন, আর এর দীর্ঘমেয়াদি সুবিধা হল, ডায়াবেটিসের অবস্থা উল্টে দেয়ার মাধ্যমে আমরা রোগটির দীর্ঘমেয়াদী প্রভাব প্রতিহত করতে পারব।
