বরিশালে ছাদ ধসে ১ নির্মাণ শ্রমিক নিহত, আহত ২
বরিশাল জেলার গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে লানোয়া গার্ডরুমের ছাদ ধ্বসে শুক্রবার সকালে নবীন সরকার (১৮) নামের এক নির্মাণ শ্রমিক নিহত এবং অপর দু’জন শ্রমিক আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, হাসপাতালের উন্নয়নের জন্য গার্ড রুম ভেঙ্গে ফেলার সময় ওই রুমের ছাদ ধ্বসে পড়লে ঘটনাস্থলেই নবীন সরকার নিহত হয়। সোহাগ (১৮) এবং স্বপন (২০) নামের অপর দুই নির্মাণ শ্রমিক আহত হয়। আহতদের গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
