২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ১ জেএমবি সদস্য গ্রেপ্তার

ফেনী সদর থানা পুলিশ বৃহস্পতিবার শহরের টাঙ্গাইল শাড়ি কুটিরে অভিযান চালিয়ে শফিকুল ইসলাম দুলু নামে এক জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2006, 07:52 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

গ্রেপ্তারকৃত দুলু কুমিল্লার দ্বেবীদার উপজেলার নবীপুর পেয়ারাকান্দি গ্রামের মরহুম মকবুল হোসেনের পুত্র।

পুলিশ সূত্র জানায়, উর্দ্ধতন কতৃপক্ষের নির্দেশে ফেনী সদর থানা পুলিশের একটি দল বৃহস্পতিবার দুপুরে শহরের ট্রাংক রোডের টাঙ্গাইল শাড়ি কুটিরে অভিযান চালিয়ে জেএমবি জঙ্গি শফিকুল ইসলাম দুলুকে গ্রেপ্তার করে।

পুলিশ আরো জানায়, দেশব্যাপী ১৭ আগস্টের সিরিজ বোমা হামলায় দুলু জড়িত এবং ঐ ঘটনার পর সে  আতœগোপন করে। সম্প্রতি সে তার মুখের দাড়ি কেটে ফেলে পুনরায় কাপড় ব্যবসা শুরু করে।

পুলিশ বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ড আবেদন জানালে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে।