২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে গ্রাহকদের বিক্ষোভ, সমাবেশ ও অফিস ঘেরাও

পটুয়াখালীর কলাপাড়ায় ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে বিক্ষব্ধ গ্রাহকরা বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল, সমাবেশ এবং স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতির অফিস ঘেরাও কর্মসূচী পালন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কলাপাড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2006, 04:58 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

কর্মসূচী চলাকালে বিক্ষুব্ধ গ্রাহকদের হামলা ঠেকাতে উপজেলা ম্যাজিস্ট্রেট ও ওসিসহ বিপুল সংখ্যক পুলিশ পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়ে অবস্থান নেয়।

শহরের পান পট্টিতে বৃহস্পতিবার বেলা ১১টায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন এ্যাড. জালাল উদ্দিন তালুকদার। সমাবেশ শেষে কয়েকশত বিক্ষুব্ধ গ্রাহক মিছিল সহকারে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় ঘেরাও করে। গ্রাহকরা এ সময় বিদ্যুৎ বিভ্রাট সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচীর আলটিমেটাম ঘোষণা দেয়।

উল্লেখ্য, গত এক সপ্তাহে উপজেলার পৌর শহর বাজারে এবং মৎস বন্দর আলীপুরে ভয়াবহ অগ্নিকান্ডের কারণ হিসেবে গ্রাহকরা ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটকে দায়ী করেছে। ইতিমধ্যে এ সমস্যার কারণে গ্রাহকদের ফ্রিজ, টেলিভিশন ও অনান্য ইলেকট্রনিক যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে বলেও ভূক্তভোগী গ্রাহকরা অভিযোগ করে।