২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পপুলেশন কাউন্সিল এর প্রেসিডেন্ট ঢাকায় আসছেন শনিবার

পপুলেশন কাউন্সিল এর প্রেসিডেন্ট পিটার জে. ডোনাল্ডসন এবং ভাইস প্রেসিডেন্ট অনুরুদ্ধ জেন দুই দিনের এক সংক্ষিপ্ত সফরে শনিবার ঢাকায় আসছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2006, 04:45 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

এই সফরে তারা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, যুব উন্নয়ন অধিদপ্তর, বিশ্ববিদ্যালয়, সহযোগী দাতা গোষ্ঠী যথাক্রমে ইউএসএআইডি, ইউএনএফপিএ, সিডা এবং অন্যান্য গবেষণা প্রতিষ্ঠান ও এনজিও’র সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বিভিন্ন প্রকল্প ও কার্যক্রম স¤ক্সর্কে মত বিনিময় করবেন।

একটি আন্তর্জাতিক এবং অলাভজনক  গবেষণা প্রতিষ্ঠান হিসেবে ১৯৫২ সালে প্রতিষ্ঠার পর থেকে বর্তমানে বিশ্বের প্রায় ৭০টি দেশে পপুলেশন কাউন্সিল কাজ করছে। মূলতঃ প্রজনন স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা পদ্ধতি, প্রযুক্তি ও সেবার মান উন্নয়ন, এইচআইভি/এইডস প্রতিরোধ সহ নানাবিধ গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে পপুলেশন কাউন্সিল ।