২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষার মান নিন্মমুখী, তাই বিভিন্ন পেশায় মেধাবী লোকের অভাব: সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামাল

সাবেক প্রধান বিচারপতি মোস্তাফা কামাল বলেন, শিক্ষার মান নিন্মমুখী হওয়ার কারণে বিসিএস প্রশাসন, চিকিৎসা আইনসহ বিভিন্ন পেশায় মেধাবী লোক পাওয়া যাচ্ছে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2006, 04:04 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

তিনি বলেন, আইন পেশায় মেধাবী ও ভালো ছাত্রছাত্রীদের আকর্ষণ করতে না পারলে ভালো বিচারক কোথায় পাবেন?

বৃহস্পতিবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, তবে এখন অনেক মেধাবী ছেলে মেয়ে বিলেত থেকে আইনের ওপর উচ্চ ডিগ্রি নিয়ে আইন পেশায় যুক্ত হচ্ছে। ভবিষ্যতে আপনারা ভালো জুডিশিয়ারি পাবেন।

সাবেক প্রধান বিচারপতি আরো বলেন, দেশে ইনডিপেন্ডেন্ট প্রসিকিউশন এজেন্সি না থাকায় কতিপয় দুর্নীতিগ্রস্থ উকিল, পুলিশ কর্মকর্তার কারণে বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার মেরিট নষ্ট হয়ে যায়। ফলে অনেক সময় বিচারকাজও ব্যহত হয়।

তিনি বলেন, বিচারক নিয়োগ এবং বিচার বিভাগ পৃথকীকরণ নিয়ে গড়িমসি করা হচ্ছে। এ সমস্যার সমাধান করতে না পারলে বিচার ব্যববস্থায় ত্র“টি থেকেই যাবে।  বিভিন্ন কোর্টে আরও বিচারক নিয়োগ দেওয়া প্রয়োজন। মাত্র ৭০০ বিচারকের মধ্যে বেশিরভাগই রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বে থাকায় একজন সহকারি বিচারককে একসাথে ৬--৭টি কোর্টের কাজ করতে হয়। এটা অমানবিক।

দ্রুত বিচার প্রসঙ্গে তিনি বলেন, কোনো মামলা দ্রুত বিচারে যাবে আর কোনটা যাবে না  --- এটা বৈষম্যমূলক ব্যবস্থা।

মোস্তফা কামাল বলেন, সব ফৌজদারী মামলার তদন্ত, চার্জশিট দাখিল ও সাক্ষী আনার ব্যাপারে একটি নির্দিষ্ট সময় ধার্য করলে বৈষম্য দূর হবে। মামলার তদন্ত কর্মকর্তাদের শুধুমাত্র তদন্ত কাজেই ব্যস্ত রাখা উচিত। তদন্ত কাজে তাদের অভিজ্ঞতা বাড়ানো উচিত। অথচ এসব না করে বেশিরভাগ পুলিশকে রাষ্ট্রীয় বিভিন্ন কাজ বিশেষ করে ভিআইপিদের ডিউটিতে রাখা হয়।

তদন্ত কর্মকর্তাদের অভিজ্ঞতা বাড়ানোর জন্যে তাদের পর্যাপ্ত প্রশিক্ষণ, লাইব্রেরি ও গবেষণাগার স্থাপন করা উচিত।

জঙ্গি হামলার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, দেশের অপরাধ জগতে নতুন মাত্রা যুক্ত হয়েছে। যে সরকার ক্ষমতায় থাকুক এসব অপরাধ প্রতিরোধে প্রস্তুতি থাকা প্রয়োজন।

তিনি বলেন, বাংলাদেশে ক্রমবর্ধমান অপরাধ প্রতিরোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে অভিজ্ঞতার অভাব রয়েছে। 

বাংলাদেশে ফিঙ্গার প্রিন্ট, হ্যান্ড-রাইটিং এবং বিস্ফোরক ও ব্যালাস্টিক বিশেষজ্ঞ গড়ার উপর তিনি জোর দেন।

সম্মেলনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শফিকুল করিম সাবু, সিনিয়র ক্রাইম রিপোর্টার বশির আহমেদ বক্তব্য রাখেন।