২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনশক্তি আমদানি ও বিনিয়োগ বৃদ্ধিতে সিঙ্গাপুরের প্রতি শেখ হাসিনার আহ্বান

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে অধিকহারে জনশক্তি আমদানি ও বাণিজ্য ক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধির জন্য সিঙ্গাপুরের প্রতি আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2006, 03:14 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

সিঙ্গাপুরের হাইকমিশনার বার্গিজ ম্যাথিউস বৃহস্পতিবার শেখ হাসিনার সাথে তাঁর সুধাসদন বাসভবনে সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান।

প্রায় একঘন্টার এ বৈঠকে তাঁরা দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এম পি, শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সৈয়দ আবুল হোসেন এম পি এবং সাবেক রাষ্ট্রদূত জিয়াউদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।