২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কারের জন্যে প্রতিবেদন আহ্বান করেছে টিআইবি

দুর্নীতি বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ২০০৬ এর জন্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বুধবার সাংবাদিকদের কাছে প্রতিবেদন আহ্বান করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2006, 06:17 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

টিআইবি’র পক্ষ থেকে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলে ২০০৫ সালে প্রকাশিত অথবা প্রচারিত শুধু দুর্নীতি বিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন প্রেরণের এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মাধ্যম থেকে একটি করে মোট দু’জনকে পুরস্কারের জন্যে চূড়ান্তভাবে মনোনীত করা হবে। বিজয়ী প্রত্যেককে ৫০,০০০ টাকা পুরস্কার, ক্রেস্ট ও সম্মাননা পত্র দেওয়া হবে।

প্রতিবেদনটি পাঠাতে হবে- অ্যাডভোকেসি বিভাগ, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, প্রগ্রেস টাওয়ার, বাড়ি--১ (৭ম তলা), সড়ক--২৩, গুলশান--১, ঢাকা--১২১২ ঠিকানায়।  ২০০৬ সালের ৩০ মার্চের মধ্যে প্রতিবেদনটি পাঠাতে হবে।

অনুসন্ধানী সাংবাদিকতায় পেশাদারী উৎকর্ষ সাধনের লক্ষ্যে টিআইবি ১৯৯৯ সাল থেকে প্রতি বছর অনসন্ধানী সাংবাদিকতা পুরস্কার প্রদান করে আসছে।