২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজার জেলা সদর হাসপাতালে ১৫ কেজি ওজনের টিউমার অপসারন

মঙ্গলবার দুপুরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে এক রোহিঙ্গা মহিলার পেট থেকে ১৫ কেজি ওজনের একটি টিউমার অপসারন করা হয়েছে। টিউমারটি অপসারন করেন গাইনী বিশেষজ্ঞ ডা.আসাদুজ্জামান।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2006, 10:58 AM

Updated : 26 Apr 2022, 03:21 PM

দীর্ঘ অপারেশন শেষে টিউমারটি অপসারনের পর তা দেখতে লোকজন হাসপাতালে ভিড় করে।

হাসপাতালের ইতিহাসে এত বড় টিউমার অপসারনের ঘটনা এটই প্রথম।

হাসপাতাল সূত্র জানায়, টেকনাফ উপজেলার শরনার্থী ক্যাম্পের শরনার্থী ও এক সন্তানের জননী বিধবা জহুরা বেগম দীর্ঘ দুইবছর পেটের ব্যথায় ভুগছিলেন। গত ১৫ তারিখে প্রচন্ড পেট ব্যথার কারনে হাসপাতালে ভর্তীর পর পরীক্ষা নিরীক্ষা করে টিউমারটির অস্তিত্ব ধরা পরে।

মঙ্গলবার প্রায় ৩ ঘন্টাব্যাপী অপারেশন শেষে টিউমারটি অপসারন করা হয়।