টাকা আত্মসাতের অভিযোগে মোশাররফ হোসেন মঙ্গু এমপি’র বিরুদ্ধে মামলা
বরিশালের মুলাদি উপজেলার গাছা ইউনিয়নের চেয়ারম্যান বেলাল হোসেন মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে বিএনপির সাংসদ মোশাররফ হোসেন মঙ্গুর বিরুদ্ধে টাকা আত্মসাৎ এবং হুমকি প্রদানের অভিযোগে মামলা দায়ের করেছেন।
মামলায় উল্লেখ করা হয়, বরিশাল-৩ আসন থেকে নির্বাচিত বিএনপি সাংসদ মোশাররফ হোসেন মঙ্গু ২০০১ এবং ২০০২ সালে তিন কিস্তিতে মোট ১৮ লাখ টাকা ব্যবসার কথা বলে বেলাল হোসেনের কাছ থেকে ধার নেন।
পরবর্তীতে টাকা ফেরত চাইলে টেলিফোনে অকথ্য ভাষায় গালাগালি এবং প্রাণনাশের হুমকি প্রদান করা হয় বলেও বেলাল হোসেন তার অভিযোগে উল্লেখ করেন।
টাকা ধার নেয়ার সময় জাতীয় সংসদের দাপ্তরিক প্যাডে সাংসদ মঙ্গু বন্ড সই করেন বলে বেলাল দাবি করেন।
মামলার শুনানি শেষে বিচারক মিজানুর রহমান পল্লবী থানা পুলিশকে এক মাসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।
