২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব ইজতেমা উপলক্ষে টঙ্গীর ১২ টি ওয়ার্ডে পুলিশের ঝটিকা অভিযান অব্যাহত, তিন দিনে গ্রেপ্তার ৫০

টঙ্গীতে আগামী ২৭ জানুয়ারি থেকে অনুষ্ঠেয় তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা উপলক্ষে ইজতেমা মাঠসহ পুরো টঙ্গী এলাকায় নিরাপত্তা জোরদার করতে পুলিশ ঝটিকা অভিযান শুরু করেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2006, 08:33 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

টঙ্গী পৌর এলাকার মোট বারোটি ওয়ার্ডে প্রায় তিনশত পুলিশ সদস্য ১২টি গ্র“পে বিভক্ত হয়ে এ ঝটিকা অভিযান পরিচালনা করছে। পুলিশ সূত্র জানায়, আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত এ ঝটিকা অভিযান চলবে এবং প্রয়োজনে ২৯ জানুয়ারি আখেরী মোনাজাতের দিন পর্যন্ত তা অব্যহত রাখা হবে।

দেশব্যাপী সিরিজ বোমা হামলা, ১৭ আগষ্টের বোমা হামলাসহ গাজীপুরের আদালত প্রাঙ্গনে পৃথক পৃথক আত্মঘাতী বোমা হামলার পর বিশ্ব ইজতেমায় কোন প্রকার নাশকতামূলক কর্মকান্ড ঠেকাতে সরকার ইজতেমা মাঠ ও পুরো টঙ্গীতে ব্যাপক নিরাপত্তা ব্যাবস্থা গ্রহণ করে।

পুলিশের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা আবাসিক হোটেল, ছাত্রাবাস ও আবাসিক কোয়ার্টার গুলোতে তীক্ষè নজর রাখছেন। এছাড়া এলাকায় যাতে অপরিচিত লোক অবস্থান না করতে পারে সেদিকেও তারা নজর রাখছে।

পুলিশ ইতিমধ্যে টঙ্গী এলাকা থেকে ৫০ ব্যাক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করলেও তালিকাভূক্ত বা চিহ্নিত কোন সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে পারেনি।

পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, নিরাপত্তা ব্যাবস্থা জোরদারের অংশ হিসেবে ইতিমধ্যে রাজধানী ও বিভিন্ন জেলা থেকে তিনশত পুলিশ সদস্যকে টঙ্গীতে আনা হয়েছে। এছাড়া বিশ্ব ইজতেমা শুরু হওয়ার আগে আরো অন্ততপক্ষে পাঁচ হাজার পুলিশ সদস্যকে টঙ্গীতে আনা হবে বলেও সূত্রটি নিশ্চিত করে।

পুলিশের একজন উর্দ্ধতন কর্মকর্তা জানান, এবার বিশ্ব ইজতেমা মাঠের প্রবেশপথে মোট ৮৫ টি চেকপোষ্ট বসানো হবে। এর পাশাপাশি ১৭ টি প্রবেশপথে তিনটি করে মোট ৫১টি সিসিটিভি বসানো থাকবে। এছাড়া ইতিমধ্যে ইজতেমা মাঠের বিশেষ বিশেষ স্থানে ১৪টি সিসিটিভি ক্যামেরা সহ ৬২টি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

উল্লেখ্য আগামী ২৭ জানুয়ারি থেকে শুরু হয়ে ২৯ জানুয়ারি আখেরী মোনাজাতের মাধ্যমে ৪১ তম বিশ্ব ইজতেমা শেষ হবে।