নির্মূল কমিটির ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী বৃহস্পতিবার
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি বৃহম্পতিবার সংগঠনের ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করবে।
১৯৯২ নালের ১৯ জানুয়ারি প্রয়াত জাহানারা ইমামের নেতৃত্বে ১০১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি ’৭১ এর যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে এক আন্দোলন গড়ে তোলে।
এ দিন নির্মূল কমিটি রাজধানীর মিরপুরে শহীদ জননী নামে খ্যাত জাহানারা ইমামের কবরে পুষ্পস্তবক অর্পণ করবে।
বিকালে জাতীয় প্রেস ক্লাবে এক মতবিনিময় সভা এবং একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখবেন, আব্দুর রাজ্জাক এমপি, রাশেদ খান মেনন, মনজুরুল আহসান খান, হাসানুল হক ইনু, প্রমোদ মানকিন এমপি, সংগীতজ্ঞ কলিম শরাফী এবং মানবাধিবার কর্মী অজয় রায়।
