২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাওয়া ফেরি ঘাটে ৮ ঘন্টা ফেরি চলাচল বন্ধ, তীব্র যানজট

ঘন কুয়াশার কারণে মাওয়া-চরজানাজাত ও মাওয়া-কাঠাঁলবাড়ি ফেরি রুটে মঙ্গলবার দীর্ঘ আট ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2006, 04:07 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

সোমবার ভোররাত আড়াইটা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ফেরি সার্ভিস বন্ধ থাকায় ফেরিঘাটের উভয় প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চর জানাজাত প্রান্তে প্রায় ২৫০টি যান আটকে ছিল। ঈদ শেষে রাজধানীমুখী দক্ষিণাঞ্চলের ২৩টি জেলার মানুষ তীব্র শীতের মধ্যে রাস্তায় রাত যাপন করে।

এদিকে মাওয়া প্রান্তে ৫০টি যানসহ প্রায় দেড় সহস্রাধিক যাত্রী নিয়ে মাঝ নদীতে কনকনে শীতে আটকে ছিল ফেরি থোবাল, কস্তুরি, করবী ও কেতকী। পরে সকাল সাড়ে ১০টায় কুয়াশা কাটলে ফেরি চলাচল শুরু হলেও যানজট কমেনি। বিকেলেও মাওয়া ঘাটে প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ যানজট দেখা গেছে।

মুক্তারপুর ফেরি ঘাটেও ঘন কুয়াশার কারণে সকাল সাড়ে ৮টা পর্যন্ত ছয় ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল এবং মুন্সীগঞ্জের পদ্মা, মেঘনা ও ধলেশ্বরী নদীতে ১৫টি বড় লঞ্চসহ ১২৫টি ছোট বড় নৌযান আটকে যায়।