চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অভিযানে ১৮ জাহাজের জরিমানা
কর্নফুলী চ্যানেলে অবৈধভাবে অবস্থানসহ বন্দর অধ্যাদেশ ও অন্যান্য নৌপরিবহন আইন লঙ্ঘন করায় ১৮ টি কার্গো জাহাজকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সোমবার ওই জাহাজগুলোকে জরিমানা করে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুনির চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। বন্দর চ্যানেল থেকে শাহ আমানত সেতু পর্যন্ত এলাকায় অভিযান চালিয়ে বিশৃঙ্খলভাবে নোঙর করে রাখা, বন্দর মোহনায় অবৈধ অনুপ্রবেশ, অতিরিক্ত মালবোঝাই এবং কর ফাঁকির অভিযোগে তাদের জরিমানা করা হয়।
