২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে শীতে আরও ৫ জনের মৃত্যু

প্রচন্ড শীতে গত ২৪ ঘন্টায় ঠাকুরগাঁওয়ে আরও পাঁচ জানের মৃত্যু হয়েছে। এই নিয়ে ঠাকুরগাঁওয়ে শীতে চলতি মৌসুমে মৃতের সংখ্যা দাড়ালো ২৭ জনে।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2006, 06:25 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

গত ২৪ ঘন্টায় প্রচন্ড শীতে রাণীশংকৈল উপজেলার পাটগাঁও গ্রামের আব্দুল রশিদ (৪৫), পীরগঞ্জ উপজেলার ডাঙ্গীপাড়া গ্রামের সোলেমান আলী (৬২), বীরহলি গ্রামের খাদেম আলী (৭৫), বীলপাড়া গ্রামের পশিরণ বেওয়া (১০৭) এবং মিত্রবাটি গ্রামের নূরুল হকের (৪৬) মৃত্যু হয়।