২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র মামলার শুনানি সোমবার হয়নি

চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র আটক মামলার অন্যতম আসামী আবুল কাশেম মধু আদালতে হাজির না হওয়ায় সোমবার নির্ধারিত শুনানি অনুষ্ঠিত হয়নি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2006, 05:33 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

অসুস্থতার কারণে আসামী মধু সোমবার আদালতে হাজির হতে পারেননি

মঙ্গলবার শুনানির পরবর্তী দিন নির্ধারণ করা হয়েছে। মহানগর দায়রা জজ একেএম আনোয়ার হোসেন আসামী মধু অসুস্থ থাকলেও তাকে মঙ্গলবার আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

তবে মামলার সাক্ষী কনস্টেবল মোজাম্মেল হক এবং কনস্টেবল ইউসুফ আলী আদালতে উপস্থিত ছিলেন।

২০০৪ সালে ১ এপ্রিল গভীর রাতে অস্ত্র খালাসের সময় চিটাগাং ইউরিয়া ফার্র্টিলাইজার ঘাট থেকে দশ ট্রাক অস্ত্র আটক করা হয়।