২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মমতাজ জসীম উদ্দীনের কুলখানি মঙ্গলবার

পল্লীকবি জসীম উদ্দীনের স্ত্রী এবং আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের শাশুড়ি বেগম মমতাজ জসীম উদ্দীনের কুলখানি ১৭ জানুয়ারি মঙ্গলবার বাদ আছর অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2006, 05:55 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের ১৫৯ গুলশান এভিনিউ, গুলশান- ২ এর বাসভবনে মরহুমার কুলখানি অনুষ্ঠিত হবে।

কবি পরিবারের পক্ষ থেকে মরহুমার আত্মীয় স্বজন, শুভানুধ্যায়ীসহ সকলের উপস্থিতি ও দোয়া কামনা করা হয়েছে।

প্রসঙ্গত, মমতাজ জসীম উদ্দীন ১৪ জানুয়ারি গুলশানের সিকদার মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।