২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, আহত ৩০

মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কে শুকুরকান্দি এলাকায় সোমবার সকাল আটটায় এক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত এবং ৩০ জন আহত হয়েছে।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2006, 01:00 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

নিহতদের একজনের পরিচয় পাওয়া গেলেও বাকি নিহতদের এবং আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

নিহত যাত্রী আরজিনা খাতুন রূপালী  (৩৩) পাবনার সাঁথিয়া উপজেলার মকবুল হোসেন মতিনের স্ত্রী।

আহতদের মেহেরপুর এবং কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানায়, মেহেরপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী জেদ্দা পরিবহন বাসটির সাথে বিপরীত দিক থেকে আসা একটি বালিভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি গর্তে পড়ে গেলে ঘটনাস্থলে পাঁচজন নিহত এবং ৩০ জন আহত হয়েছে।

গাংনী থানা পুলিশ নিহত এবং আহতদের কথা স্বীকার করেছে।

এ দুর্ঘটনার পরপরই কুষ্টিয়া-মেহেরপুর সড়কে বেশ কিছু সময় যানবাহন চলাচলে বিঘœ সৃষ্টি হয়।