যুক্তরাষ্ট্রের বিশেষ দূত শিগগিরই ঢাকা আসছেন
জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) জঙ্গিদের কঠোর হাতে দমন করায় সরকারের প্রশংসা করে একটি প্রশংসাপত্র নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন বিশেষ দূত শিগগিরই ঢাকা আসছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা রোববার জানান, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই সফরের ব্যাপারে ইঙ্গিত দেওয়া হয়েছে।
বিশেষ দূতের নাম জানা যায় নি। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর শিগগিরই নাম ঘোষণা করবে।
