২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৯

দেশের বিভিন্ন স্থানে গত ২৪ ঘন্টায় সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছে। এদের মধ্যে ভোলায় ২ শিশু টাঙ্গাইলে ২ জন, রাজশাহীতে ২ জন, ভৈরবে ১ জন ও দিনাজপুর ২জন নিহত হয়। এসব ঘটনায় বেশ কয়েকজন আহত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2006, 05:47 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

ভোলা প্রতিনিধি জানান, জেলার ইলিশা লঞ্চ ঘাট এলাকায় রোববার সকালে একটি যাত্রিবাহীর বাসের চাকার নিচে পিষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এরা হচ্ছে রাব্বি (৮) এবং তার চাচাত বোন ফাতেমা (৮)।

পুলিশ জানায়, রোববার সকাল দশটার দিকে ইলিশা লঞ্চ ঘাট এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী যাত্রীবাহি বাসটি তাদেরকে চাঁপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর, বিক্ষুব্ধ জনতা রাস্তা ব্যারিকেট করে বাস চলাচল বন্ধ করে দেয়।

টাঙ্গাইল প্রতিনিধি জানান, জেলার ধরলায় রোববার সকালে এক সড়ক দুর্ঘটনায় অন্ততঃ দুইজন নিহত এবং বেশ কয়েকজন  আহত হয়েছে। নিহতরা হচ্ছে--রতন মিয়া এবং জামালউদ্দিন।

প্রত্যক্ষদর্শী এবং স্থানীয়রা জানায়, সকাল ১০টার দিকে দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের টাঙ্গাইল সদর হাসপাতাল এবং কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজশাহী প্রতিনিধি জানান, জেলার চারঘাটে রোববার পৃথক সড়ক দূর্ঘটনায় দুই জন নিহত হয়েছে। এরা হচ্ছে-- শাহজামাল (৩৫) ও প্রণব কুমার (৪০)। আহত হয়েছে অন্তত ২০ জন। এদের কারোই নাম পাওয়া যায়নি। আহতদের একজনকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রথম দূর্ঘটনাটি ঘটে চারঘাটের ট্রাফিক মোড় এলাকায় দুপুর বারোটায়। বাঘা থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে দূর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই মারা যায় বাঘার হেলালপুর গ্রামের মৃত দেসার মৃধার পুত্র শাহজামাল। এতে আহত হয় অন্তত ২০ যাত্রী। এদের একজনকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে  ভর্তি করা হয়েছে।

দ্বিতীয় দূঘটনাটি ঘটে মীরগঞ্জ নামক স্থানে। বাঘা থেকে রাজশাহী গামী চলন্ত একটি যাত্রীবাসী বাস থেকে নামতে গিয়ে প্রণব কুমার নিহত হয়। প্রণবের বাড়ি বাঘার নারায়নপুরে।

ভৈরব প্রতিনিধি জানান, ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব পৌর এলাকার জগন্নাথপুরে রোববার সকালে দুইটি মালবাহী ট্রাকের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও অপর একজন আহত হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়ীয়াগামী মালবোঝাই একটি ট্রাক (নং-ঢাকা মেট্রো ট-১১-২০১৬) একটি রিক্সাকে সাইড দিতে গেলে পিছন থেকে আসা অপর একটি ট্রাক (নং-ঢাকা মেট্রো ট-০২-০৭৫৬) সেটিকে সজোড়ে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

এতে অজ্ঞাত হেলপার (২৫) ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। আহত ট্রাকচালক সাজ্জাতকে  (৪০) আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি জানান, শহরের পাক পাহাড়পুর মহল্লার মৃত মোজাহার আলীর পুত্র মোঃ সফিকুল ইসলাম বাবু (৩০) ঢাকা থেকে নাইট কোচ যোগে আসার সময় শনিবার দিবাগত রাতে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়। অপরদিকে জয়পুরহাট জেলার সায়েদপুর গ্রামের শ্যাম কুমারের পুত্র রবি শর্মা (২৫) শনিবার রাতে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা। এসব ঘটনায় কোতয়ালী থানায় পৃথক ইউডি মামলা দায়ের করা হয়েছে।