গ্রেপ্তারকৃত ২ ট্রাভেল এজেন্ট ফের ৩ দিনের রিমান্ডে
হজে পাঠানোর নামে ৩৬ জন হজযাত্রীর সাথে প্রতারণা ও টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তারকৃত দুই ট্রাভেল এজেন্ট মোহাম্মদ ওসমান গণি ও ফয়েজুল্লাহকে আবারও তিন দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
দুই দফায় ছয় দিনের রিমান্ড শেষে পুলিশ রোববার দুজনকেই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার- এর আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন জানায়। কিন্তু আদালত তিন দিন মঞ্জুর করে।
ওই দুই জনের বিরুদ্ধে ৩৬ জন লোককে হজে পাঠানোর নামে তাদের কাছ থেকে ৫৪ লাখ টাকা আত্মসাত করার অভিযোগ রয়েছে।
