কুয়েতের আমীরের মৃত্যুতে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শোক
কুয়েতের আমীর শেখ জাবের আল আহমেদ আল সাবাহর মৃত্যুতে রোববার পৃথক পৃথক বানীতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজ উদ্দিন আহমেদ এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
রাষ্ট্রপতি এক শোকবানীতে প্রয়াত কুয়েতী আমীরকে মুসলিম উম্মাহ এবং কুয়েতী জনগণের মহান নেতা হিসেবে উল্লেখ করে বলেন, আমীরের মৃত্যুতে বাংলাদেশ একজন ঘনিষ্টতম বন্ধুকে হারালো।
পৃথক শোকবানীতে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেন, আমীরের মৃত্যুতে মুসলিম উম্মাহ এবং কুয়েতী জনগন অপুরনীয় ক্ষতির সম্মুখীন হবে। তিনি মুসলিম উম্মাহর প্রতি প্রয়াত আমীরের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, মুসলিম বিশ্ব চিরদিন আমীরের অবদানের কথা স্মরণ রাখবে।
