টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২
টাঙ্গাইলের ধরলায় রোববার সকালে এক সড়ক দুর্ঘটনায় অন্ততঃ দুইজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।
নিহতরা হচ্ছে-রতন মিয়া এবং জামালউদ্দিন।
প্রত্যক্ষদর্শী এবং স্থানীয়রা জানায়, সকাল ১০টার দিকে দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের টাঙ্গাইল সদর হাসপাতাল এবং কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়েছে।
